সরফরাজ

সরফরাজ [ sara-pharāja ] বি. 1 বাংলার জনৈক নবাব; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মোড়ল, নেতা, কর্তা (‘রেজা খাঁ মনে করিল…সরফরাজ হইব’: ব. চ.)। সরফরাজি বি. (ব্যঙ্গে) মোড়লি, ফোঁপরদালালি, অনাবশ্যক ও অনাধিকার কর্তাগিরি।

সরপোশ

সরপোশ [ sara-pōśa ] বি. (প্রধানত গেলাস ঘটি প্রভৃতির) ঢাকনি। [ফা. সর্পোষ]।

সরযু

সরযু, সরযূ [ sarayu, sarayū ] বি. অযোধ্যার নদীবিশেষ। [সং. √ সৃ + অযু]।

সরমা

সরমা [ saramā ] বি. 1 (মহা.) বিভীষণপত্নী; 2 কুক্কুরী। [সং. √ সৃ + অম + আ]

সরবরাহ

সরবরাহ [ sara-barāha ] বি. জোগান। [ফা.]। সরবরাহকারী বিণ. জোগানদার।

সরবতী

সরবত, সরবতী [ sarabata, sarabatī ] যথাক্রমে শরবত ও শরবতি -র বানানভেদ।

সরবত

সরবত, সরবতী [ sarabata, sarabatī ] যথাক্রমে শরবত ও শরবতি -র বানানভেদ।

সরপুঁটি

সরপুঁটি [ sara-pun̐ṭi ] বি. বড়ো আকারের পুঁটিমাছবিশেষ, সরলপুঁটি। [সরলপুঁটি দ্র]।

সরফরদা

সরপরদা, সরফরদা [ sara-paradā, sara-pharadā ] বি. সংগীতের রাগবিশেষ। [তু. ফা. সরপর্দা]।