সর্বদেশীয়

সর্বদেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য।

সর্বদর্শী

সর্বদর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। ☐ বি. ঈশ্বর।সর্বদা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে।

সর্বথা

সর্বথা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। সর্বথা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে।

সর্বত্র

সর্বত্র ক্রি বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে।

সর্বত্যাগী

সর্বত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী।

সর্বতোমুখী

সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা) স্ত্রী. সর্বতোমুখ । সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ।

সর্বতোমুখা

সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা) স্ত্রী. সর্বতোমুখ । সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ।

সর্বতোমুখ

সর্বতোমুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। ☐ বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. সর্বতোমুখা, সর্বতোমুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)।

সর্বতোভদ্র

সর্বতোভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ।