স সর্বনাশী সর্বনাশী স্ত্রী. (বাং.) সর্বনাশা, সর্বনেশে। সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। সর্বনাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. সর্বনাশিনী।
স সর্বনেশে সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) সর্বনাশী।
স সর্বনাশা সর্বনাশা, সর্বনেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) সর্বনাশী।
স সর্বনাম সর্বনাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে ‘নাম’ বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য।
স সর্বনিয়ন্ত্রী সর্বনিয়ন্ত্রী স্ত্রী. সর্বনিয়ন্তা । সর্বনিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর।