স্বপক্ষ

স্বপক্ষ [ sbapakṣa ] বি. 1 আত্মপক্ষ, নিজের দল বা মত (অন্য লোককে স্বপক্ষে টানা); 2 মিত্রপক্ষ। [সং. স্ব + পক্ষ]। স্বপক্ষীয় বিণ. স্বপক্ষভুক্ত; নিজের বা নিজদলের সংক্রান্ত।

স্বপ্নদোষ

স্বপ্নদোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন।

স্বপ্নজাল

স্বপ্নজাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা।

স্বদলীয়

স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত। স্ত্রী. স্বদলীয়া।

স্বনামে

স্বনামে ক্রি-বিণ. নিজেকেই মালিক বা কর্তা বলে পরিচয় দিয়ে (তু. বেনামে)।

স্বনামধন্যা

স্বনামখ্যাত, স্বনামধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত।

স্বনামখ্যাত

স্বনামখ্যাত, স্বনামধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত।

স্বনাম

স্বনাম [ sbanāma ] (-মন্) বি. নিজের নাম। [সং. স্ব + নামন্]। স্বনামখ্যাত, স্বনামধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত। স্বনামে ক্রি-বিণ. নিজেকেই মালিক বা কর্তা বলে পরিচয় দিয়ে (তু. বেনামে)।

স্বদেশি আন্দোলন

স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।