সর্বার্থসাধক

সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থসাধিকা।

সর্বাত্মক

সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত।

সর্বসাধারণ

সর্বসাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নর নারী, সমস্ত লোক।

সর্বাণী

সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী।

সর্বাঙ্গীণ

সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)।

সর্বাঙ্গ সুন্দর

সর্বাঙ্গ সুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন।