সর্বার্থসাধিকা

সর্বার্থসাধিকা বিণ. স্ত্রী. সর্বার্থসাধক । সর্বার্থসাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন।

সর্বান্তর্যামী

সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন।

সর্বাধিকারী

সর্বাধিকারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ।

সর্বাধার

সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর।