সল্মা

সলমা, (বর্জি.) সল্মা [ salamā, (barji.) salmā ] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]।

সলমা

সলমা, (বর্জি.) সল্মা [ salamā, (barji.) salmā ] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]।

সলতে

সলতে [ salatē ] বি. পাতলা কাপড়ের ফালি পাকিয়ে তৈরি প্রদীপের সরু পলতে। [বাং. শলি ও পলিতা-র মিশ্রণে]।

সলজ্জ

সলজ্জ [ salajja ] বি. লজ্জিত, লজ্জাযুক্ত (সলজ্জ হাসি)। [সং. সহ + লজ্জা]।

সর্বোত্তর

সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। ☐ (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান।

সর্বৈব

সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)।

সর্বেসর্বা

সর্বেসর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান।

সর্বেশ্বর

সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব।