সর্ব
সর্ব [ sarba ] বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। ☐ বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা (‘আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে’: রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। সর্বসহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। সর্বংসহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। ☐ বি. পৃথিবী। সর্বকনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। সর্বকর্ম বি. সমস্ত কাজ। সর্বকালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। সর্বগ, সর্বগামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. সর্বগা, সর্বগামিনী। সর্বগত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত। সর্বগুণনিধি, সর্বগুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। সর্বগ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস। সর্বগ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে...