স সস্য সস্য [ sasya ] বি. 1 ফল; 2 ফলের খোসা ও আঁটির মধ্যবর্তী কোমল অংশ, albumen (স. প.)। [সং. √ সস্ + য]। সস্যল বিণ. 1 ফলবান; 2 (ফলসম্বন্ধে) কোমল অংশযুক্ত, albuminous. [শস্য দ্র]।
স সস্নেহ সস্নেহ [ sasnēha ] বিণ. স্নেহের সঙ্গে; স্নেহপূর্ণ (সস্নেহ সম্ভাষণ)। [সং. সহ + স্নেহ]। সস্নেহে ক্রি-বিণ. স্নেহের সঙ্গে।
স সহকার সহকার [ saha-kāra ] বি. 1 (অতিসৌরভযুক্ত) আমগাছ; 2 আমের পল্লব। [সং. সহ (=যুগপত্) √ কৃ + অ]। সহকারশাখা বি. আম্রপল্লব; আমগাছের কচি ডাল।
স সস্তার তিন অবস্হা সস্তার তিন অবস্হা — সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না।
স সস্তা সস্তা [ sastā ] বিণ. কম দামি; সুলভ। ☐ বি. কম দাম (সস্তায় পাওয়া, সস্তার বাজার)। [ফা. সস্ত্]। সস্তার তিন অবস্হা — সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না।