সহ
সহ [ saha ] অব্য. সঙ্গে, সহিত (সৈন্যসহ)। ☐ বিণ. 1 (পদের শেষে) সহ্য করতে পারে এমন (ভারসহ, স্পর্শসহ); 2 (বাং.) সহযোগী; সহকারী (সহ-সম্পাদক)। [সং. √ সহ + অ]। সহকর্মী (-র্মিন্) বিণ. বি. একত্রে বা একপ্রকারে কর্মকারী, colleague. সহকারী (-রিন্) বিণ. সহকর্মী; কর্মে সাহায্যকারী, assistant. সহকারিতা বি. সহায়তা (সকলের সহকারিতা)। বিণ. (স্ত্রী.) সহকারিণী। সহকারে ক্রি-বিণ. সঙ্গে, সহিত (ভক্তিসহকারে); সাহায্যে (বুদ্ধিসহকারে)। সহগ বিণ. বি. সঙ্গে যায় এমন; সঙ্গী। সহগমন বি. 1 সঙ্গে বা একত্রে গমন; 2 সহমরণ। সহগামী (-মিন্) বিণ. সহগমণকারী; সঙ্গী। বিণ. (স্ত্রী.) সহগামিনী। সহচর, সহচারী (-রিন্) বিণ. বি. 1 একত্রে বা সঙ্গে বিচরণকারী; 2 সঙ্গী, সাথি, সখা। বিণ. বি....