সহজ
সহজ [ sahaja ] বি. 1 সহোদর, এক জননীর গর্ভোত্পন্ন ভ্রাতা; 2 স্বভাব (সহজসাধন)। ☐ বিণ. 1 সহজাত; 2 স্বাভাবিক (সহজ শোভা, সহজ বুদ্ধি, সহজপটুতা); 3 (বাং.) অনায়াসসাধ্য; সোজা (সহজ কাজ); 4 স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না এমন (সহজ কথা, সহজ অঙ্ক); 5 সিধা, সরল, (সহজভাবে কথা বলা); 6 অনায়াসগম্য (সহজ পথ); 7 অকপট, খোলামেলা (সহজসরল লোক)। [সং. সহ + √ জন্ + অ]। সহজগম্য বিণ. 1 সহজে যাওয়া যায় এমন; 2 সহজে বোঝা যায় এমন। সহজজ্ঞান বি. জন্মগত জ্ঞান। সহজপাচ্য বিণ. সহজে হজম হয় এমন (সহজপাচ্য খাদ্য)। সহজপ্রবৃত্তি বি. জন্মগত প্রবৃত্তি, সহজাত সংস্কার, instinct (বি. প.)। সহজবোধ্য বিণ. সহজে...