সহস্রার

সহস্রার বি. (যোগশাস্ত্রে বর্ণিত) শিরোমধ্যস্হ সুষুম্না নাড়িতে অবস্হিত সহস্রদল পদ্ম, পরম শিবের অধিষ্ঠান।

সহশিক্ষক

সহশিক্ষক [ saha-śikṣaka ] বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবিশেষ। [ইং. assistant teacher এর অনুবাদ]।

সহর্ষে

সহর্ষে ক্রি-বিণ. আনন্দের সঙ্গে, হর্ষের সঙ্গে (সহর্ষে মিলিত)।

সহর্ষ

সহর্ষ [ saharṣa ] বিণ. হর্ষযুক্ত, সানন্দ, আহ্লাদিত। [সং. সহ + হর্ষ]। সহর্ষে ক্রি-বিণ. আনন্দের সঙ্গে, হর্ষের সঙ্গে (সহর্ষে মিলিত)।

সহযোগিতা

সহযোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)।

সহযোগী

সহযোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)।

সহযোগ

সহযোগ [ sahayōga ] বি. 1 সংযোগ, মিলন (নানাদ্রব্যসহযোগে); 2 (কাজকর্মে) পরস্পর সাহায্য, সহায়তা। [সং. সহ + √ যুজ্ + অ]। সহযোগী (-গিন্) বিণ. 1 সাহায্যকারী; 2 সহকর্মী; 3 সহকারী (সহযোগী সম্পাদক)। সহযোগিতা বি. 1 সহযোগীর ভাব বা কাজ; 2 সাহায্য (স্ত্রীর সহযোগিতা)।

সহবত

সহবত [ saha-bata ] বি. 1 সংসর্গ বা মেলামেশার ফলে প্রাপ্ত শিক্ষা; 2 সংসর্গ; 3 ভদ্রতা, শিষ্টাচার। [আ. সোহ্বত্]।

সহস্র

সহস্র [ sahasra ] বি. হাজার সংখ্যা। ☐ বিণ. 1 হাজার-সংখ্যক; 2 অসংখ্য (সহস্রবার); 3 নানা (সহস্ররকম)। [সং. সহস্ + র]। সহস্রকর, সহস্রকিরণ, সহস্রকিরণমালী (-লিন্), সহস্রাংশু বি. সূর্য। সহস্রদল বিণ. হাজার পাপড়িযুক্ত। ☐ বি. 1 পদ্ম; 2 (বাং.) শিরোমধ্যস্হ পদ্ম। সহস্রনয়ন, সহস্রলোচন, সহস্রাক্ষ দেবরাজ ইন্দ্র। সহস্রবার ক্রি বিণ. বহুবার, অসংখ্যবার। সহস্রার বি. (যোগশাস্ত্রে বর্ণিত) শিরোমধ্যস্হ সুষুম্না নাড়িতে অবস্হিত সহস্রদল পদ্ম, পরম শিবের অধিষ্ঠান।

সহসা

সহসা [ sahasā ] অব্য. ক্রি-বিণ. হঠাত্, অকস্মাত্ (সহসা আক্রান্ত)। [সং. সহ + √ সো + আ]।