সরস [ sarasa ] বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। ☐ বি. সরোবর, হ্রদ (‘বিপরীত-সরসে সিনান করিব’: চণ্ডী)। [সং. সহ + রস]। স্ত্রী সরসা (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা’: রবীন্দ্র)। সরসতা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]।