সা

সা2 [ sā2] বি. (সংগীতে) স্বরগ্রামে ষড়্জের সংকেত। [সং. ষড়্জ]।

সরসিজ

সরসিজ [ sarasija ] বি. পদ্ম। [সং. সরসি + √ জন্ + অ]।

সরসর

সর-সর [ sara-sara ] অব্য. দ্রুতগতিবোধক ধ্বন্যাত্মক শব্দ (নৌকো সরসর করে চলছে)। [ধ্বন্যা.]।

সরসা

সরসা স্ত্রী সরস (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা’: রবীন্দ্র) । সরস [ sarasa ] বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। ☐ বি. সরোবর, হ্রদ (‘বিপরীত-সরসে সিনান করিব’: চণ্ডী)। [সং. সহ + রস]।

সাইবানি

সাইবানি [ sāibāni ] বি. প্রভুপত্নী, বিবি-সাহেব। [আ. সাহিব + বাং. আনি]।

সাইনবোর্ড

সাইনবোর্ড [ sāina-bōrḍa ] বি. দোকানপাট ব্যাবসা-প্রতিষ্ঠান প্রভৃতির দেওয়ালে লটকানো পরিচয়জ্ঞাপক ফলকবিশেষ। [ইং. signboard]।

সাইজ

সাইজ [ sāija ] বি. মাপ। [ইং. size]।

সাইক্লোন

সাইক্লোন [ sāi-klōna ] বি. 1 সামুদ্রিক ঝড়বিশেষ; 2 ঘূর্ণিঝড়। [ইং. cyclone]।

সাইকেল

সাইকেল [ sāi-kēla ] বি. পা দিয়ে চালাতে হয় এমন দুই চাকার যানবিশেষ। [ইং. bicycle]।

সরসতা

সরসতা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]।