স সাংবতসর সাংবত্সর (সাংবতসর, সাংবৎসর), সাংবত্সরিক (সাংবতসরিক, সাংবৎসরিক) [ sāmbat-sara, sāmbat-sarika ] বিণ. 1 বত্সরব্যাপী; বার্ষিক; 2 বত্সরান্তে করণীয় (সাংবত্সরিক শ্রাদ্ধ)। [সং. সংবত্সর + অ, ইক]।
স সাংগীতিক সাংগীতিক [ sāṅgītika ] বিণ. সংগীতসম্বন্ধীয়, সংগীতবিষয়ক (সাংগীতিক প্রতিভা)। [সং. সংগীত + ইক]।
স সাংগঠানিক সাংগঠানিক [ sāṅgaṭhānika ] বিণ. সংগঠনসম্বন্ধীয় (দলের সাংগঠনিক ত্রুটিবিচ্যুতি)। [সং. সংগঠন + ইক]।
স সাংখ্যিক সাংখ্যিক [ sāṅkhyika ] বিণ. সংখ্যাসম্বন্ধীয় (সাংখ্যিক তুলনা, numerical comparison)। [সং. সংখ্যা + ইক]।
স সাংখ্য সাংখ্য [ sāṅkhya ] বি. 1 কপিল মুনির উদ্ভাবিত দর্শনশাস্ত্র; 2 (বিরল) মুক্তিকামীদের মধ্যে যাঁরা জ্ঞানের অধিকারী। [সং. সংখ্যা (=সম্যক জ্ঞান) + অ]।
স সাংকেতিক সাংকেতিক [ sāṅkētika ] বিণ. 1 সংকেতসম্বন্ধীয়; 2 সংকেতকারক; 3 ইশারা বা ইঙ্গিতের দ্বারা ব্যক্ত (সাংকেতিক চিহ্ন, সাংকেতিক ভাষা)। ☐ বি. (গণি.) অঙ্ক কষার সংক্ষিপ্ত পদ্ধতি, practice. [সং. সংকেত + ইক]।
স সাউকারি সাউকারি বি. 1 (বিরল) সাউকারের কাজ বা বৃত্তি; 2 (ব্যঙ্গে) সাধুগিরি; 3 মাতব্বরি; মুরুব্বিয়ানা।
স সাউ সাউ [ sāu ] বি. বণিক, মহাজন। [সং. সাধু]। সাউকার বি. 1 (বিরল) ব়ড়ো বণিক বা ব্যাপারী; 2 (ব্যঙ্গে) মাতব্বর, মুরুব্বি। সাউকারি বি. 1 (বিরল) সাউকারের কাজ বা বৃত্তি; 2 (ব্যঙ্গে) সাধুগিরি; 3 মাতব্বরি; মুরুব্বিয়ানা।
স সাইরেন সাইরেন [ sāi-rēna ] বি. বিপদ সম্বন্ধে সতর্ক করার জন্য তীব্র ধ্বনি বা উক্ত ধ্বনি-নিঃসারক যন্ত্র। [ইং. siren]।