স সাংস্কৃতিক সাংস্কৃতিক [ sāṃskṛtika ] বিণ. সংস্কৃতি বা শিক্ষা সভ্যতা ইত্যাদির সঙ্গে যুক্ত (সাংস্কৃতিক অনুষ্ঠান, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগ)। [সং. সংস্কৃতি + ইক]।
স সাংঘাতিক সাংঘাতিক [ sāṅghātika ] বিণ. মারাত্মক, ভয়ানক (সাংঘাতিক অস্ত্র, সাংঘাতিক রোগ)। [সং. সংঘাত + ইক]।
স সাংগ্রামিক সাংগ্রামিক [ sāṅgrāmika ] বিণ. 1 যুদ্ধসম্বন্ধীয়; 2 যুদ্ধে প্রয়োজনীয়; 3 যুদ্ধনিপুণ। [সং. সংগ্রাম + ইক]।
স সাংসারিক সাংসারিক [ sāṃsārika ] বিণ. 1 ইহলোকসম্বন্ধীয়; 2 জীবনযাত্রার উপযোগী (সাংসারিক বুদ্ধি); 3 পারিবারিক; 4 সংসারাসক্ত; 5 গার্হস্হ্য জীবন যাপনকারী। [সং. সংসার + ইক]।
স সাংশয়িক সাংশয়িক [ sāṃśaẏika ] বিণ. 1 সংশয়সম্বন্ধীয়; 2 সংশয়যুক্ত (সাংশয়িক প্রশ্ন); 3 সন্দিহান। [সং. সংশয় + ইক]।
স সাংবাদিক সাংবাদিক [ sāmbādika ] বিণ. সংবাদসম্বন্ধীয়। ☐ বি. 1 যে সংবাদপত্রের বার্তা বা সম্পাদকীয় বিভাগে কাজ করে, 2 (বিরল) বাদ-প্রতিবাদে নিপুণ। [সং. সংবাদ + ইক]। সাংবাদিকতা বি. সাংবাদিকের কাজ।
স সাংবতসরিক সাংবত্সর (সাংবতসর, সাংবৎসর), সাংবত্সরিক (সাংবতসরিক, সাংবৎসরিক) [ sāmbat-sara, sāmbat-sarika ] বিণ. 1 বত্সরব্যাপী; বার্ষিক; 2 বত্সরান্তে করণীয় (সাংবত্সরিক শ্রাদ্ধ)। [সং. সংবত্সর + অ, ইক]।