স্বভাবকৃপণ

স্বভাবকৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট।

স্বভাবকুলীন

স্বভাবকুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন।

স্বভাবকবি

স্বভাবকবি — যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন।

স্বপ্নালু

স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন।

স্বপ্নরাজ্য

স্বপ্নলোক, স্বপ্নরাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা।

স্বপ্নলোক

স্বপ্নলোক, স্বপ্নরাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা।