সাঁজোয়া

সাঁজোয়া [ sān̐jōẏā ] বি. বর্ম। [সং. সংযোজক]। সাঁজোয়াগাড়ি বি. বর্মাবৃত দুর্ভেদ্য গাড়ি (এই গাড়ি প্রধানত যুদ্ধে ব্যবহৃত হয়), armoured car.

সাঁজাল

সাঁজাল [ sān̐jāla ] বি. সন্ধ্যাকালে মশা তাড়াবার জন্য খড় ইত্যাদির ধোঁয়া (গোয়ালে সাঁজাল দেওয়া)। [বাং. সাঁজ + আল < জ্বাল]।

সাঁচা

সাঁচ, সাঁচা [ sān̐ca, sān̐cā ] বিণ. 1 সত্য; 2 খাঁটি; 3 বিশুদ্ধ; 4 সাচ্চা; 5 বিশ্বাসযোগ্য; 6 প্রামাণিক; 7 সত্; 8 সাধু। ☐ বি. সত্য কথা বা বিষয়। [পা. প্রাকৃ. সচ্চ < সং. সত্য-তু. হি. সাচ্চা]।

সাঁচ

সাঁচ, সাঁচা [ sān̐ca, sān̐cā ] বিণ. 1 সত্য; 2 খাঁটি; 3 বিশুদ্ধ; 4 সাচ্চা; 5 বিশ্বাসযোগ্য; 6 প্রামাণিক; 7 সত্; 8 সাধু। ☐ বি. সত্য কথা বা বিষয়। [পা. প্রাকৃ. সচ্চ < সং. সত্য-তু. হি. সাচ্চা]।

সাঁকো

সাঁকো [ sān̐kō ] বি. সেতু, পোল। [প্রা. বাং. সাঙ্কম < সং. সংক্রম]।

সাঁওতালনি

সাঁওতালনি বি. স্ত্রী. সাঁওতাল। সাঁওতাল [ sām̐ō-tāla ] বি. ভারতের আদিবাসী জাতিবিশেষ। [সং. সামন্তপাল]।

সাঁওতালি

সাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা।

সাঁওতাল

সাঁওতাল [ sām̐ō-tāla ] বি. ভারতের আদিবাসী জাতিবিশেষ। [সং. সামন্তপাল]। বি. স্ত্রী. সাঁওতালনি। সাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা।

সাঁইত্রিশ

সাঁইত্রিশ [ sām̐i-triśa ] বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত ত্রিংশত্]।

সাঁই

সাঁই2 [ sām̐i ] বি. (বাউল সংগীতে) ধর্মপথে উপদেশদাতা সঙ্গী বা গুরু; পরমেশ্বর। [সং. স্বামী]।