সাঁতারু

সাঁতারু বিণ. 1 সন্তরণকারী; 2 সাঁতারে পটু।

সাঁতরা

সাঁতরা [ sān̐tarā ] ক্রি. সাঁতরানো। [সাঁতার দ্র]। সাঁতরানো ক্রি. সাঁতার কাটা, সন্তরণ করা। ☐ বি. সাঁতার, সন্তরণ।

সাঁড়াশি

সাঁড়াশি [ sān̐ḍ়āśi ] বি. এঁটে ধরবার জন্য চিমটেজাতীয় যন্ত্রবিশেষ। [সং. সন্দংশিকা]।

সাঁটানো

সাঁটানো ক্রি. বি. 1 লাগানো, আটকানো; 2 (অশা.) প্রচুর খাওয়া (কাল ভোজবাড়িতে কেমন সাঁটালে?)।

সাঁটা

সাঁটা [ sān̐ṭā ] ক্রি. 1 আঁটা, লাগানো; 2 আঁকড়ানো (সেঁটে ধরা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। ☐ বিণ. দ়ৃঢ়বদ্ধ (আঁটাসাঁটা); সংলগ্ন। [< হি?-তু. আঁটা]। সাঁটানো ক্রি. বি. 1 লাগানো, আটকানো; 2 (অশা.) প্রচুর খাওয়া (কাল ভোজবাড়িতে কেমন সাঁটালে?)।

সাঁঝের বাতি

সাঁঝের বাতি — সন্ধ্যাবেলায় দেবতার উদ্দেশে প্রজ্বলিত প্রদীপ।

সাঁঝা

সাঁঝা বি. (প্রা. কা) 1 সন্ধ্যা; 2 সন্ধ্যাদীপাদি।

সাঁঝক

সাঁঝক বিণ. (প্রা. কা.) সন্ধ্যাকালের।

সাঁঝ

সাঁঝ [ sān̐jha ] বি. 1 সন্ধ্যাকাল; 2 বেলা (দুই সাঁঝ চলবে)। [সং. সন্ধ্যা]। সাঁঝক বিণ. (প্রা. কা.) সন্ধ্যাকালের। সাঁঝা বি. (প্রা. কা) 1 সন্ধ্যা; 2 সন্ধ্যাদীপাদি। সাঁঝের বাতি — সন্ধ্যাবেলায় দেবতার উদ্দেশে প্রজ্বলিত প্রদীপ।

সাঁজোয়াগাড়ি

সাঁজোয়াগাড়ি বি. বর্মাবৃত দুর্ভেদ্য গাড়ি (এই গাড়ি প্রধানত যুদ্ধে ব্যবহৃত হয়), armoured car.