সাকি

সাকি [ sāki ] বি. 1 যে তরুণ বা তরুণী সুরা পরিবেশন করে; 2 প্রিয় ব্যক্তি। [ফা. সাকী]।

সাঁতার

সাঁতার [ sān̐tāra ] বি. হাত-পা বা ডানার সাহায্যে জলে বিচরণ, সন্তরণ। [সং. সন্তরণ]। সাঁতারু বিণ. 1 সন্তরণকারী; 2 সাঁতারে পটু।

সাঁতলানো

সাঁতলানো ক্রি. গরম তেলে মাংস ও তরকারি অল্প ভাজা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সাঁতলা

সাঁতলা [ sān̐talā ] ক্রি. সাঁতলানো। [সন্তোলন দ্র]। সাঁতলানো ক্রি. গরম তেলে মাংস ও তরকারি অল্প ভাজা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সাঁতরানো

সাঁতরানো ক্রি. সাঁতার কাটা, সন্তরণ করা। ☐ বি. সাঁতার, সন্তরণ।

সাকার

সাকার [ sākāra ] বিণ. আকারযুক্ত, মূর্তিবিশিষ্ট (ঈশ্বর সাকার বা নিরাকার)। [সং. সহ + আকার]। সাকারবাদ বি. ঈশ্বরের মূর্তি আছে; এই মত। সাকারোপাসনা বি. প্রতিমা পূজা।

সাকল্য

সাকল্য [ sākalya ] বি. সমগ্রতা, সমষ্টি, মোট পরিমাণ বা সংখ্যা (সর্বসাকল্যে)। [সং. সকল + য]।

সাঁপি

সাঁপি [ sām̐pi ] বি. হাড়িকাঠের উপরকার গোলাকার কাঠ। [< সং. সর্প]।