সাক্ষীগোপাল

সাক্ষীগোপাল [ sākṣīgōpāla ] বি. 1 পুরীর নিকটবর্তী স্হানবিশেষ বা ওই স্হানে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের বিগ্রহবিশেষ; 2 (আল.) যে ব্যক্তি স্বয়ং নিষ্ক্রিয় থেকে অন্যের কার্যকলাপ লক্ষ করে; 3 ঘটনা দেখে অথচ পুতুলের মতো নিষ্ক্রিয় ব্যক্তি।

সাক্ষী

সাক্ষী [ sākṣī ] (-ক্ষিন্) বিণ. 1 কোনো বিষয় বা ঘটনা প্রত্যক্ষকারী, প্রত্যক্ষদর্শী; 2 ঘটনা জানে এমন। [সং. ‘সাক্ষাত্ দ্রষ্টা’ এই অর্থে নি.]।

সাক্ষি

সাক্ষি [ sākṣi ] বি. সাক্ষ্য (সাক্ষি দেওয়া)। [সাক্ষ্য-শব্দের উচ্চারণ-বিকৃতি]।

সাক্ষাৎকার

সাক্ষাৎকার বি. 1 পরস্পর দর্শন ও আলাপ, মোলাকাত (সাক্ষাত্কার হওয়া); 2 প্রত্যক্ষ করা।

সাক্ষাত

সাক্ষাত্ (সাক্ষাৎ, সাক্ষাত) [ sākṣāt ] অব্য. বিণ. 1 প্রত্যক্ষ, দৃষ্টিগোচর, মূর্তিমান (সাক্ষাত্ প্রলয়লীলা, সাক্ষাত্ যম দেখা দিলেন); 2 তুল্য, সদৃশ (মাতাপিতা সাক্ষাত্ দেবতা); 3 সরাসরি (সাক্ষাত্ সম্বন্ধ)। ☐ (বাং.) বি. 1 দেখা, দর্শন, মোলাকাত (সাক্ষাত্ পাওয়া); 2 সমক্ষ (সাক্ষাতে বলা)। [সং. সাক্ষ (< সহ + অক্ষি বা অক্ষ) + অত্ + ক্বিপ্]। সাক্ষাৎকার বি. 1 পরস্পর দর্শন ও আলাপ, মোলাকাত (সাক্ষাত্কার হওয়া); 2 প্রত্যক্ষ করা। সাক্ষাৎকারী (-রিন্), সাক্ষাৎকর্তা বিণ. 1 প্রত্যক্ষকারী; 2 দেখা করে বা করতে আসে এমন। সাক্ষাৎসম্বন্ধ বি. সরাসরি সম্বন্ধ; প্রত্যক্ষ সম্বন্ধ।

সাক্ষরতা

সাক্ষরতা বি. সাক্ষর । সাক্ষর [ sākṣara ] বিণ. 1 অক্ষরযুক্ত; 2 অক্ষরজ্ঞানবিশিষ্ট, literate (গ্রামের কয়েকজনমাত্র সাক্ষর, অধিকাংশই নিরক্ষর)। [সং. সহ + অক্ষর]।

সাক্ষর

সাক্ষর [ sākṣara ] বিণ. 1 অক্ষরযুক্ত; 2 অক্ষরজ্ঞানবিশিষ্ট, literate (গ্রামের কয়েকজনমাত্র সাক্ষর, অধিকাংশই নিরক্ষর)। [সং. সহ + অক্ষর]। বি. সাক্ষরতা।

সাকুল্যে

সাকুল্যে [ sākulyē ] ক্রি-বিণ. 1 মোটমাট, সর্বসমেত (সাকুল্যে পাঁচশো টাকা খরচ হল); 2 কোনোমতে। [< সং. সকুল্য]।

সাকিম

সাকিন, (বিরল) সাকিম [ sākina, (birala) sākima ] বি. নিবাস, বাসস্হান, ঠিকানা। [আ. সাকিন]।

সাকিন

সাকিন, (বিরল) সাকিম [ sākina, (birala) sākima ] বি. নিবাস, বাসস্হান, ঠিকানা। [আ. সাকিন]।