সাগ্নিক

সাগ্নিক [ sāgnika ] বিণ. বি. 1 অগ্নিহোত্রী, যজ্ঞাগ্নি সর্বদা প্রজ্বলিত রাখে এমন (সাগ্নিক ব্রাহ্মণ); 2 নিয়ত যজ্ঞকারী। [সং. সহ + অগ্নি + ক]।

সাবু

সাগু, সাবু [ sāgu, sābu ] বি. তালজাতীয় বৃক্ষবিশেষের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালোবিশেষ। [পো. sagu ফা. সাবু]।

সাঙ্কর্য

সাঙ্কর্য [ sāṅkarya ] বি. সঙ্করত্ব, দো-আঁশলা অবস্হা, মিশ্রণ। [সং. সঙ্কর + য]।

সাক্ষাৎকারী

সাক্ষাৎকারী (-রিন্), সাক্ষাৎকর্তা বিণ. 1 প্রত্যক্ষকারী; 2 দেখা করে বা করতে আসে এমন।

সাগু

সাগু, সাবু [ sāgu, sābu ] বি. তালজাতীয় বৃক্ষবিশেষের মজ্জা থেকে প্রস্তুত দানাদার পালোবিশেষ। [পো. sagu ফা. সাবু]।

সাগর

সাগর [ sāgara ] বি. 1 সমুদ্র; 2 (আল.) সাগরের সঙ্গে তুলনীয় বিরাট আধার (‘মেঘদূতকাব্য রসের সাগর’: ব. চ.) [সং. সগর + অ]। সাগরগামী বিণ. সমুদ্রে যায় বা চলে এমন। সাগরসংগম বি. সমুদ্র ও নদীর মিলনস্হান।

সাক্ষ্য

সাক্ষ্য [ sākṣya ] বি. 1 সাক্ষীর কর্ম; 2 আদালতে প্রদত্ত ঘটনাদির প্রত্যক্ষ বর্ণনা। [সং. সাক্ষিন্ + য]।