সাজা
সাজা2 [ sājā2 ] বি. শাস্তি, অপরাধের দণ্ড (তার সাজা হবেই)। [ফা. সজা]। সাজা3 [ sājā3 ] ক্রি. 1 সজ্জিত হওয়া, পোশাক-পরিচ্ছদ পরা (কনে সাজছে); 2 পরের রূপ বা মিথ্যা রূপ ধারণ করা (সাধু সাজা, ভালোমানুষ সাজা); 3 মানানো, শোভা পাওয়া (তোমার মুখে এমন কথা সাজে না); 4 পোশাকাদি পরে প্রস্তুত হওয়া (যুদ্ধের জন্য সাজা); 5 পান-তামাক ইত্যাদি সেবনের জন্য প্রস্তুত করা (তামাক সাজা, পান সাজা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. সেবনের জন্য প্রস্তুত করা হয়েছে এমন (সাজা পান)। [সং. √ সজ্জ্ + বাং. আ]। সাজানো ক্রি. 1 পোশাক-পরিচ্ছদ পরানো; 2 যা সত্য নয় তাই তৈরি করা (সাক্ষী...