সাড়

সাড় [ sāḍ ] বি. চেতনা, বাহ্যজ্ঞান; অনুভবশক্তি (তু. অসাড়)। [< সাড়া]।

সাট্টা

সাট্টা [ sāṭṭā ] বি. জুয়া খেলাবিশেষ। [তু. হি. সাটা (বিনিময়)]।

সাটিন

সাটিন [ sāṭina ] বি. মিহি ও মসৃণ রেশমি কাপড়বিশেষ। [ইং. satin]।

সাট

সাট1 [ sāṭa1 ] বি. সড়, গোপন পরামর্শ বা যোগাযোগ (দুজনের মধ্যে সাট আছে)। [দেশি]। সাট2 [ sāṭa2 ] বি. (মুদ্রণে) অক্ষরের নির্দিষ্ট ছাঁচ। [ইং. sort]।

সাজোবাসি

সাজো-বাসি বি. 1 যে-ধোপা ক্ষারমিশ্রিত জল দিয়ে এক বেলার মধ্যে কাপড় কাচে; 2 কাপড় কাচার উক্ত প্রণালী।

সাজো কাপড়

সাজো কাপড় — অতি অল্প সময়ের মধ্যে ক্ষারমিশ্রিত জলে কাচা কাপড়, সাজো-বাসির দ্বারা কাচা কাপড়।

সাড়ে

সাড়ে [ sāḍ়ē ] বিণ. অর্ধসহ (সাড়ে সাত = সাত ও আধ)। [সং. সার্ধ]।

সাড়াশব্দ

সাড়াশব্দ বি. কোনোপ্রকার শব্দ; সচেতনতার লক্ষণ ও শব্দ।

সাড়া

সাড়া [ sāḍ়ā ] বি. 1 শব্দ (কোথাও কোনো মানুষের সাড়া নেই); 2 আহ্বানের উত্তর (ডাকলে সাড়া দেয় না); 3 চেতনাসূচক প্রতিক্রিয়া, response (উদ্ভিদের সাড়া); 4 চাঞ্চল্য, শোরগোল (দেশে সাড়া পড়েছে); 5 বাক্স্ফূর্তি, স্বর (মুখে সাড়া নেই); 6 অস্তিত্বসূচক চাঞ্চল্য, স্পন্দন (অনুভূতিতে সাড়া দেওয়া); 7 চেতনা। [সং. স্বর > সড়]। সাড়াশব্দ বি. কোনোপ্রকার শব্দ; সচেতনতার লক্ষণ ও শব্দ।

সাজো

সাজো [ sājō ] বিণ. 1 অদ্যকার; 2 সদ্য, টাটকা, তাজা (সাজো দই)। [সং. সদ্যঃ]। সাজো কাপড় — অতি অল্প সময়ের মধ্যে ক্ষারমিশ্রিত জলে কাচা কাপড়, সাজো-বাসির দ্বারা কাচা কাপড়। সাজো-বাসি বি. 1 যে-ধোপা ক্ষারমিশ্রিত জল দিয়ে এক বেলার মধ্যে কাপড় কাচে; 2 কাপড় কাচার উক্ত প্রণালী।