সাদরে

সাদরে ক্রি-বিণ. আদরের সঙ্গে (সাদরে বরণ করা)।

সাদর

সাদর [ sādara ] বিণ. আদরযুক্ত বা যত্নযুক্ত (সাদর অভ্যর্থনা)। [সং. সহ + আদর]। সাদরে ক্রি-বিণ. আদরের সঙ্গে (সাদরে বরণ করা)।

সেথো

সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া > ও]।

সেথুয়া

সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া > ও]।

সাতিশয়

সাতিশয় [ sātiśaẏa ] বিণ. অত্যধিক, খুব বেশি, অত্যন্ত (সাতিশয় আনন্দিত)। [সং. সহ + অতিশয়]।

সাথুয়া

সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া > ও]।

সাথে

সাথে অব্য. (অনু.) (গ্রা. আঞ্চ. বা কাব্যে) সঙ্গে, সহিত (‘থেকো মোর সাথে’)।

সাথি

সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]।

সাথ

সাথ [ sātha ] বি. (আঞ্চ.) সঙ্গ (সাথে সাথে থেকো, সাথের লোক)। অব্য. (আঞ্চ.) (অনু.) সহিত, সঙ্গে (তার সাথে যাব)। [সং. সার্ধম্]। সাথি বি. সঙ্গী, সহচর। [বাং. সাথ + ই (স্হিতার্থে)]। সাথুয়া, সেথুয়া, সেথো বিণ. বি. সঙ্গের; সঙ্গী, সহচর। [বাং. সাথ + উয়া > ও]। সাথে অব্য. (অনু.) (গ্রা. আঞ্চ. বা কাব্যে) সঙ্গে, সহিত (‘থেকো মোর সাথে’)।

সাত্যকি

সাত্যকি [ sātyaki ] বি. বৃষ্ণিবংশীয় ক্ষত্রিয়বিশেষ। [সং. সত্যক + অ + ঈ]।