সাধারণ

সাধারণ [ sādhāraṇa ] বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। ☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]। বিণ. স্ত্রী. সাধারণী। বি. সাধারণত্ব। সাধারণত, (বর্জি.) সাধারণতঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই। সাধারণতন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic. সাধারণধর্ম বি. 1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য; 2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)। সাধারণ্য বি. 1...

সাধাসাধি

সাধাসাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)।

সাধানো

সাধানো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা। ☐ বি. উক্ত উভয় অর্থে।

সাধা

সাধা [ sādhā ] ক্রি. 1 সম্পাদন করা (কাজ সাধা); 2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা); 3 সফল বা পূর্ণ করা (‘সাধিতে মনের সাধ’: মধু); 4 দিতে চাওয়া (ঘুস সাধা); 5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া); 6 ঘটানো (বাদ সাধা); 7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা); 8 অনুরোধ করা (না সাধলে আসবে না); 9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুত্পত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. 1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা); 2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)। [সং. √ সাধ্ + বাং. আ]। সাধানো...

সাধর্ম্য

সাধর্ম্য [ sādharmya ] বি. 1 সমানধর্মতা বা তুল্যবৃত্তিতা; 2 সাদৃশ্য। [সং. সধর্ম + য]।

সাধনীয়

সাধনীয় বিণ. সাধনযোগ্য, নিষ্পাদ্য; আরাধনীয়।

সাধনা

সাধনা [ sādhanā ] বি. 1 আরাধনা, সাধনপদ্ধতি (বৈষ্ণব সাধনা); 2 ঈপ্সিত বস্তু লাভের জন্য বা উদ্দেশ্য-সিদ্ধির জন্য প্রযত্ন (‘যার আমি মরেছে, তার সাধনা হয়েছে’); 4 সাধনার বিষয় (‘আমার সাধের সাধনা’: রবীন্দ্র); 5 ব্রত (ভারতের সাধনা); 6 (বাং.) মিনতি, অনুরোধ (অনেক সাধনা করে রাজি করা)। সাধনীয় বিণ. সাধনযোগ্য, নিষ্পাদ্য; আরাধনীয়।

সাধন

সাধন [ sādhana ] বি. 1 উপাসনা, আরাধনা (তান্ত্রিক সাধন, ‘পূজনসাধনহীন’); 2 উপায়, সহায়; 3 করণ, যার দ্বারা কার্য নিষ্পন্ন হয়; 4 সম্পাদন, নিষ্পাদন (উত্কর্ষ সাধন, অসাধ্যসাধন); 5 সিদ্ধি (বৈরাগ্য সাধন); 6 সাফল্য (মন্ত্রের সাধন)। [সং. √ সাধ্ বা √ সাধি + অন]। সাধনপ্রক্রিয়া বি. উপাসনার পদ্ধতি বা নিয়ম। সাধনমার্গ বি. ভক্তির পথ।

সাধিকা

সাধিকা বিণ. বি. স্ত্রী. সাধক। সাধক [ sādhaka ] বিণ. 1 সাধনকর্তা, সম্পাদক, সিদ্ধিকারক (উদ্দেশ্যসাধক, হিতসাধক); 2 সহায়ক (উত্তরসাধক)। ☐ বিণ. বি. সাধনাকারী (বিজ্ঞানের সাধক); আরাধক (বৈষ্ণব সাধক)। [সং. √ সাধ্ + ণিচ্ + অক]।

সাধক

সাধক [ sādhaka ] বিণ. 1 সাধনকর্তা, সম্পাদক, সিদ্ধিকারক (উদ্দেশ্যসাধক, হিতসাধক); 2 সহায়ক (উত্তরসাধক)। ☐ বিণ. বি. সাধনাকারী (বিজ্ঞানের সাধক); আরাধক (বৈষ্ণব সাধক)। [সং. √ সাধ্ + ণিচ্ + অক]। বিণ. বি. স্ত্রী. সাধিকা।