সাধারণত্ব

সাধারণত্ব বি. সাধারণ । সাধারণ [ sādhāraṇa ] বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। ☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]।

সাধারণী

সাধারণী বিণ. স্ত্রী. সাধারণ । সাধারণ [ sādhāraṇa ] বিণ. 1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার); 2 সর্বজনীন (সাধারণ পাঠাগার); 3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা); 4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম); 5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ); 6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)। ☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)। [সং. সহ + আধারণ (=অবলম্বন)]।

সাধারণত

সাধারণত, (বর্জি.) সাধারণতঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই।

সাধু সাবধান

সাধু সাবধান (আল.) ভাবী বিপদাদি সম্বন্ধে সতর্কতাজনক উক্তি।

সাধু

সাধু [ sādhu ] বিণ. 1 ধার্মিক, সত্ (সাধু ব্যক্তি); 2 শিষ্ট, ভদ্র, মার্জিত (সাধু ভাষা); 3 উত্তম (সাধু আচরণ); 4 সুষ্ঠু, উচিত, উপযুক্ত (সাধু প্রয়োগ, সাধু উদ্দেশ্য, সাধু দৃষ্টান্ত)। ☐ বি. সন্ন্যাসী, যোগী; বণিক; সুদখোর। [সং. সাধ্ + উ]। সাধুগিরি বি. ধার্মিকতা বা সততা বা সন্ন্যাসের ভান। সাধুতা বি. ধার্মিকতা। বি. স্ত্রী. সাধুনী সাধু বা বণিকের পত্নী; সন্ন্যাসিনী। সাধুবাদ বি. প্রশংসাবাদ। সাধুয়ানী বি. বণিকের স্ত্রী। সাধুভাষা বি. মার্জিত ও প্রাচীন রীতি অনুযায়ী বাংলার লেখ্য ভাষা (তু. চলিত ভাষা)। সাধুসংসর্গ, সাধুসঙ্গ বি. সাধুর বা সত্ লোকের সঙ্গ বা সাহচর্য। সাধু সাবধান (আল.) ভাবী বিপদাদি সম্বন্ধে সতর্কতাজনক উক্তি।

সাধিত্র

সাধিত্র [ sādhitra ] বি. সাধনার যন্ত্র, যন্ত্রপাতি। [সং. √ সাধ্ + ণিচ্ + ত্র]।

সাধিত ধাতু

সাধিত ধাতু (ব্যাক.) অন্য ধাতুর বা নাম-শব্দাদির উত্তর প্রত্যয়যোগে যে ধাতু উত্পন্ন হয়।

সাধারণতন্ত্র

সাধারণতন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic.

সাধারণধর্ম

সাধারণধর্ম বি. 1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য; 2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)।

সাধারণ্য

সাধারণ্য বি. 1 সাধারণের ধর্ম; 2 সাধারণের সমবায়; 3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)।