সানুগ্রহ

সানুগ্রহ [ sānugraha ] বিণ. অনুগ্রহ বা দয়ার সঙ্গে। [সং. সহ + অনুগ্রহ]।

সানুকম্প

সানুকম্প [ sānu-kampa ] বিণ. অনুকম্পাযুক্ত। [সং. সহ + অনুকম্পা]।

সানু

সানু [ sānu ] বি. পর্বতের উপরিস্হ সমতলস্হান, অধিত্যকা (সানুদেশ); চূড়া। [সং. √ সন্ + উ]। সানুমান বি. (-মত্) পর্বত। সানুদেশ বি. পর্বতের অধিত্যকা।

সানাই

সানাই [ sānāi ] বি. কাঠ বা ধাতুর তৈরি বড়ো বাঁশিবিশেষ। [সং. সানেয়ী বা ফা. শাহ্নাঈ]।

সানা

সানা2 [ sānā2 ] ক্রি. চটকে মাখা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [হি. √ সান < সং. সম্ + √ ধা]।

সানন্দ

সানন্দ [ sānanda ] বিণ. হর্ষযুক্ত, আহ্লাদিত। [সং. সহ + আনন্দ]। সানন্দে ক্রি-বিণ. আনন্দের সঙ্গে।

সানক

সানক [ sānaka ] বি. চীনামাটি কলাই প্রভৃতির থালা। [আ. সহ্নক্]। সানকি বি. ছোটো সানক।

সাধ্যাতীত

সাধ্যবহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন।