সান্ত্রী

সান্ত্রী [ sāntrī ] বি. প্রহরী, রক্ষী, সৈনিক। [ইং. sentry]।

সান্ত্বনা

সান্ত্বন, সান্ত্বনা [ sāntbana, sāntbanā ] বি. আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা, প্রবোধধান; প্রবোধ। [সং. √ সান্ত্ব + অন + আ]।

সান্ধ্যআইন

সান্ধ্যআইন বি. যে আইনবলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বা সারা দিনরাত্রির নির্দিষ্ট অংশে জনসাধারণের গৃহের বাইরে আসা নিষিদ্ধ হয়, কারফিউ (curfew)।

সান্ধ্য

সান্ধ্য [ sāndhya ] বিণ. 1 সন্ধ্যাসম্বন্ধীয়; 2 সন্ধ্যাকালীন (সান্ধ্য ভ্রমণ, সান্ধ্য বৈঠক)। [সং. সন্ধ্যা + অ]। সান্ধ্যআইন বি. যে আইনবলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বা সারা দিনরাত্রির নির্দিষ্ট অংশে জনসাধারণের গৃহের বাইরে আসা নিষিদ্ধ হয়, কারফিউ (curfew)। সান্ধ্যদৈনিক বি. যে-দৈনিক সংবাদপত্র বা পত্রিকা প্রতিদিন সন্ধ্যায় প্রকাশিত হয়। সান্ধ্যভোজ বি. সন্ধ্যার আহার, রাতের খাওয়া।

সান্ধিবিগ্রহিক

সান্ধিবিগ্রহিক [ sāndhi-bigrahika ] বি. সন্ধিসংক্রান্ত ও বিগ্রহ বা যুদ্ধসংক্রান্ত বিষয়ের মন্ত্রী। [সং. সন্ধিবিগ্রহ (সন্ধি + বিগ্রহ) ইক]।

সান্ধানো

সান্ধা, সান্ধানো [ sāndhā, sāndhānō ] ক্রি. (আঞ্চ.) 1 ঢোকা বা ঢুকানো; 2 যোজনা করা; 3 পরানো। [সং. সম্ + √ ধা + বাং. আ, আনো]।

সান্ধা

সান্ধা, সান্ধানো [ sāndhā, sāndhānō ] ক্রি. (আঞ্চ.) 1 ঢোকা বা ঢুকানো; 2 যোজনা করা; 3 পরানো। [সং. সম্ + √ ধা + বাং. আ, আনো]।

সান্দ্র

সান্দ্র [ sāndra ] বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 নিবিড়, ঘন; 3 তরল অথচ গাঢ়। ☐ বি. বন। [সং. সহ + √ অন্দ্ (বন্ধনার্থক) + র]।

সান্ত্বন

সান্ত্বন, সান্ত্বনা [ sāntbana, sāntbanā ] বি. আশ্বাস বা আশা দিয়ে শান্ত করা, প্রবোধধান; প্রবোধ। [সং. √ সান্ত্ব + অন + আ]।

সান্তারা

সান্তারা [ sāntārā ] বি. কমলালেবুজাতীয় ফলবিশেষ। [পো. cintra]।