সাপ খেলানো সুর

সাপ-খেলানো সুর — সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে।

সাপিনি

সাপিনি বি. স্ত্রী. সাপ । সাপ [ sāpa ] বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প। [সং. সর্প]।

সাপ

সাপ [ sāpa ] বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প। [সং. সর্প]। বি. স্ত্রী. সাপিনি। সাপ-খেলানো সুর — সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে। সাপখোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আড্ডা)। সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা। সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা। সাপের ছুঁচো গেলা — দুর্গন্ধ ছুঁচোকে উদরস্হকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া। সাপের পাঁচ পা...

সান্বয়

সান্বয় [ sānbaẏa ] বিণ. 1 অন্বয়ের সঙ্গে (সান্বয় ব্যাখ্যা); 2 কুল বা বংশের সঙ্গে সম্বন্ধযুক্ত। [সং. সহ + অন্বয়]।

সান্নিপাতিক

সান্নিপাতিক [ sānni-pātika ] বিণ. বাত পিত্ত কফ: এই ত্রিবিধ দোষের সন্নিপাত বা মিলনজনিত; সাংঘাতিক। [সং. সন্নিপাত + ইক]। সান্নিপাতিক জ্বর টাইফয়েড (typhoid)।

সান্নিধ্য

সান্নিধ্য [ sānnidhya ] বি. সামীপ্য, নৈকট্য (মহাপুরুষের সান্নিধ্যে)। [সং. সন্নিধি + য]।

সান্ধ্যদৈনিক

সান্ধ্যদৈনিক বি. যে-দৈনিক সংবাদপত্র বা পত্রিকা প্রতিদিন সন্ধ্যায় প্রকাশিত হয়।

সান্দীপনি

সান্দীপনি [ sāndīpani ] বি. সন্দীপন মুনির পুত্র ও শ্রীকৃষ্ণের শিক্ষক। [সং. সন্দীপন + ই]।