সাবড়ে দেওয়া

সাবড়ে দেওয়া ক্রি. বি. (কথ্য) শেষ করা; খেয়ে শেষ করা (সমস্তটা একাই সাবড়ে দিলে?)।

সাফারিসুট

সাফারি-সুট [ sāphāri-suṭa ] বি. একই দামি কাপড়ের তৈরি শার্ট ও ট্রাউজারবিশেষ। [ইং. safari suit]।

সাফল্য

সাফল্য [ sāphalya ] বি. সফলতা। [সং. সফল + য]। সাফল্যমণ্ডিত বিণ. সাফল্যযুক্ত, সফল।

সাফশুতরো

সাফসুতরো, সাফশুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন।

সাফসুতরো

সাফসুতরো, সাফশুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন।

সাফা

সাফা — সাফ এর বিকৃত রূপ।

সাফাই

সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)।

সাফাই গাওয়া

সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো।

সাফ

সাফ [ sāpha ] বিণ. 1 পরিষ্কৃত (টেবিল সাফ হয়েছে); 2 নির্মল (সাফ জল); 3 স্পষ্ট (সাফ জবাব); 4 সম্পূর্ণ (সাফ উধাও); 5 বেমালুম (সাফ চুরি); 6 বাধামুক্ত (চোরের রাস্তা সাফ); 7 ধ্বংসপ্রাপ্ত (বংশ সাফ); 8 শর্তহীন (সাফ বিক্রয়, সাফ কবালা)। সাফসুতরো, সাফশুতরো বিণ. পরিষ্কার-পরিচ্ছন্ন। সাফা — সাফ এর বিকৃত রূপ। সাফাই বি. পরিষ্কার করা, সাফ করা (রাস্তা সাফাই); দোষক্ষালন (সাফাই-জবাব)। সাফাই গাওয়া ক্রি. বি. নিজের বা অপর কারও নির্দোষিতা প্রমাণের জন্য যুক্তি দেখানো।