সাবালিকা

সাবালিকা স্ত্রী. সাবালক । সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]।

সাবালক

সাবালক [ sābālaka ] বিণ. বয়ঃপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক, স্বাধীনভাবে জীবনযাপনের উপযুক্ত বয়সপ্রাপ্ত। [আ. ‘নাবালিগ্’ এর অনুকরণে]। স্ত্রী. সাবালিকা।

সাবান

সাবান [ sābāna ] বি. ক্ষার চর্বি তেল প্রভৃতি সহযোগে প্রস্তুত ময়লা দূর করার দ্রব্যবিশেষ (সাবান দেওয়া, সাবান মাখা)। [পো. sabao, ফ. savon]।

সাবসর

সাবসর [ sāba-sara ] বিণ. অবসরযুক্ত, অবসর আছে এমন। [সং. সহ + অবসর]।

সাবশেষ

সাবশেষ [ sāba-śēṣa ] বিণ. 1 অবশেষযুক্ত, অবশিষ্ট; 2 অসমাপ্ত, অর্ধসমাপ্ত। [সং. সহ + অবশেষ]।

সাবলীলতা

সাবলীলতা বি. সাবলীল । সাবলীল [ sāba-līla ] বিণ. 1 অনায়াস, স্বচ্ছন্দ; 2 লীলায়িত (সাবলীল ভঙ্গি)। [সং. সহ + অবলীলা]।

সাবলীল

সাবলীল [ sāba-līla ] বিণ. 1 অনায়াস, স্বচ্ছন্দ; 2 লীলায়িত (সাবলীল ভঙ্গি)। [সং. সহ + অবলীলা]। বি. সাবলীলতা।

সাবর্ণ

সাবর্ণ [ sābarṇa ] বিণ. দ্বিতীয় মনু। [সং. সবর্ণ + অ]। সাবর্ণি বি. সূর্যপুত্র অষ্টম মনু।

সাবয়ব

সাবয়ব [ sābaẏaba ] বিণ. অবয়ববিশিষ্ট। [সং. সহ + অবয়ব]।