সাবোতাজ

সাবোতাজ [ sābō-tāja ] বি. অন্তর্ঘাতমূলক কাজ; ষ়ড়যন্ত্র। [ইং. < ফ. sabotage]।

সাবেকি

সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)।

সামঞ্জস্য

সামঞ্জস্য [ sāmañjasya ] বি. 1 ঔচিত্য, সমীচীনতা; 2 সংগতি, মিল (ঘটনার সঙ্গে বর্ণনার সামঞ্জস্য); 3 খাপ খাওয়ানো (এক অংশের সঙ্গে অন্য অংশের সামঞ্জস্য)। [সং. সমঞ্জস + য]। সামঞ্জস্যপূর্ণ বিণ. সামঞ্জস্য বা সংগতি আছে এমন (সামঞ্জস্যপূর্ণ উক্তি, সামঞ্জস্যপূর্ণ কাজ)।

সাবাড়

সাবাড় [ sābāḍ় ] বিণ. 1 সমাপ্ত, শেষ, খতম; 2 নিঃশেষ, সম্পূর্ণ ব্যয়িত; 3 ধ্বস্ত, বিনষ্ট (ঘরবাড়ি সব সাবাড়)। [দেশি]।

সাবহিত

সাবহিত [ sāba-hita ] বিণ. (বাং. প্রয়োগ) সাবধান, সতর্ক। [সং. সহ + অবসর]।

সাবেক

সাবেক [ sābēka ] বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)।

সাবুত

সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।

সাবুদ

সাবুদ, সাবুত [ sābuda, sābuta ] বি. প্রমাণ (সাক্ষীসাবুদ)। ☐ বিণ. প্রমাণীকৃত (সাবুদ করা)। [আ. সুবুত্]।

সাবিত্রী

সাবিত্রী [ sābitrī ] বি. 1 বেদ-মন্ত্রের উত্স, গায়ত্রী (সাবিত্রীমন্ত্র); 2 ব্রহ্মার পত্নী; 3 সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা; 4 দুর্গা; 5 (পুরাণে) সত্যবানের পত্নী, অশ্বপতির কন্যা। [সং. সবিতৃ + অ + ঈ]। সাবিত্রীপতিত বিণ. যথাকালে যার উপনয়ন হয়নি।