স সামনা সামনা [ sāmanā ] বি. (আঞ্চ.) সম্মুখ। সামনাসামনি বিণ. ক্রি-বিণ. 1 সম্মুখবর্তী; 2 মুখোমুখি; 3 সমক্ষে। সামনে ক্রি-বিণ. সম্মুখে (চোখের সামনে)। [হি. সামনা, সামনে]।
স সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ বিণ. সামঞ্জস্য বা সংগতি আছে এমন (সামঞ্জস্যপূর্ণ উক্তি, সামঞ্জস্যপূর্ণ কাজ)।
স সামগ্রী সামগ্রী [ sāmagrī ] বি. 1 (বাং.) দ্রব্য, জিনিস (প্রয়োজনের সামগ্রী); 2 (সং.) সমূহ (দ্রব্যসামগ্রী)। [সং. সমগ্র + অ + ঈ]।
স সামগ্রিক সামগ্রিক [ sāmagrika ] বিণ. 1 পুরোপুরি, সম্পূর্ণ (সামগ্রিক চিত্র, সামগ্রিক জীবন); 2 সমগ্রভাবে কৃত। [সং. সমগ্র + ইক]।
স সাম সাম [ sāma ] (-মন্) বি. 1 চতুর্বেদের অন্যতম, সামবেদ; ওই বেদের গেয় মন্ত্র, সামগান; 2 রাজনীতির উপায়বিশেষ, শত্রুকে বশীভূত করার উপায়, তোষণ, সন্ধিস্হাপন। [সং. √ সো + মন্]। সামগান বি. সামবেদের গেয় মন্ত্র।
স সাব্যস্ত সাব্যস্ত [ sābyasta ] বিণ. নির্ধারিত, নির্ণীত; বিবেচিত (দোষী সাব্যস্ত হল)। [সং. সব্যবস্হ অথবা আ. সাবুত থেকে]।