সাম্য
সাম্য [ sāmya ] বি. 1 সমতা (ভারসাম্য); 2 তুল্যতা, সাদৃশ্য (স্ত্রীপুরুষের অধিকারের সাম্য); 3 রাগদ্বেষাদিবর্জিত মনের প্রশান্ত ও নির্বিকার অবস্হা; 4 সমদর্শিতা। [সং. সম + য]। সাম্যবাদ বি. উচ্চনীচ বা নরনারী নির্বিশেষে রাষ্ট্রের সকল লোকের সমান অধিকার প্রাপ্য; এই মতবাদ; (শিথি.) communism. সাম্যবাদী (-দিন্) বিণ. সাম্যবাদ মানে এমন।