সার্ষ্টি

সার্ষ্টি [ sārṣṭi ] বি. 1 সমান গতি বা শক্তি লাভ; 2 পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি; 3 ঈশ্বরের সমান শক্তি লাভ। [সং. স(=সমান) + ঋষ্টি (=গতি)]।

সার্ষপ

সার্ষপ [ sārṣapa ] বিণ. 1 সর্ষপসম্বন্ধীয়; 2 সরিষা থেকে উত্পন্ন। [সং. সর্ষপ + অ]।

সার্বজনীন

সার্বজনীন বিণ. 1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত; 2 সর্ববিদিত (সার্বজনীন উত্সব)। [সর্বজনীন দ্র]।

সার্বজনিক

সার্বজনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)।

সার্ব

সার্ব [ sārba ] বিণ. 1 সর্বসম্বন্ধীয়; 2 সর্বহিতকর (সার্বদেশিক সৌহার্দ্য)। [সং. সর্ব + অ]। সার্বকালিক বিণ. সকল কালের, চিরন্তন; চিরস্হায়ী। সার্বজনিক বিণ. সকলের সঙ্গে সম্বন্ধযুক্ত (সার্বজনিক কল্যাণ)। সার্বজনীন বিণ. 1 সকলের যোগ্য, সর্বজনের জন্য অনুষ্ঠিত; 2 সর্ববিদিত (সার্বজনীন উত্সব)। [সর্বজনীন দ্র]।

সার্ধ

সার্ধ [ sārdha ] বিণ. এক এবং আধ, সাড়ে; দেড়। [সং. সহ + অর্ধ]।

সার্থকতা

সার্থকতা বি.সার্থক । সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]।

সার্থক

সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]। বি. সার্থকতা। সার্থকনামা বিণ. যার নাম অর্থপূর্ণ; নামজাদা।