সাহস

সাহস [ sāhasa ] বি. 1 ভয়শূন্যতা, নির্ভীকতা; 2 বিপজ্জনক কাজে উদ্যম; 3 স্পর্ধা (তার সাহস বড়ো বেড়েছে)। [সং. সহস্ (=বল বা তেজ) + অ]। সাহসিক বিণ. সাহসযুক্ত; যে বিবেচনারহিত কাজ করে। স্ত্রী. সাহসিকী। বি. সাহসিকতা। সাহসী (-সিন্) বিণ. সাহস আছে এমন। স্ত্রী. সাহসিনী।

সাহজিক

সাহজিক [ sāhajika ] বিণ. স্বাভাবিক, স্বভাবসিদ্ধ। [সং. সহজ + ইক]।

সাহায্য

সাহায্য [ sāhāyya ] বি. 1 সহায়তা (যুক্তির সাহায্যে); 2 উপকার, আনুকূল্য (বিপদে সাহায্য করা)। [সং. সহায় + য]।

সাশ্রয়

সাশ্রয় [ sāśraẏa ] বি. ব্যয়লাঘব। [সং. সু বা সহ + আশ্রয়]।

সাহচর্য

সাহচর্য [ sāha-carya ] বি. 1 সঙ্গ; 2 সহায়তা। [সং. সহচর + য]।

সাহংকার

সাহংকার [ sāhaṅkāra ] বিণ. অহংকারপূর্ণ। [সং. সহ + অহংকার]। সাহংকারে ক্রি-বিণ. অহংকারের সঙ্গে।

সাম্না

সাম্না [ sāmnā ] বি. গোরুর গলকম্বল। [সং. √ সস্ + ন + আ (নি.)]।