সাহিত্যশিল্প
সাহিত্যকলা, সাহিত্যশিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প।
সাহিত্যকলা
সাহিত্যকলা, সাহিত্যশিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প।
সাহিত্য
সাহিত্য [ sāhitya ] বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। সাহিত্যকলা, সাহিত্যশিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। সাহিত্যচর্চা, সাহিত্যানুশীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। সাহিত্যজগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। সাহিত্যবৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। সাহিত্যরথী বি. বিশিষ্ট সাহিত্যিক। সাহিত্যসভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। সাহিত্যসমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। সাহিত্যসাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2...