সাহিত্যসভা

সাহিত্যসভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্।

সাহু

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।

সাহিত্যিক

সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। ☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।

সাহিত্যাচার্য

সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক।

সাহিত্যসেবী

সাহিত্যসেবক, সাহিত্যসেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক।

সাহিত্যাকাশ

সাহিত্যজগত্ (সাহিত্যজগত, সাহিত্যজগৎ), সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ।

সাহিত্যজগত

সাহিত্যজগত্ (সাহিত্যজগত, সাহিত্যজগৎ), সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ।

সাহিত্যানুশীলন

সাহিত্যচর্চা, সাহিত্যানুশীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা।