সাহেবমেম

সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী।

সাহেব

সাহেব [ sāhēba ] বি. 1 সম্ভ্রান্ত বা সম্মানিত ব্যক্তি, মহাশয় (বাবুসাহেব, মৌলবিসাহেব); 2 কর্তা, মালিক (অফিসের বড়োসাহেব); 3 ইংরেজ বা শ্বেতাঙ্গ পুরুষ (সাহেবপাড়া, সাহেব সাজা); 4 নকল ইয়োরোপীয় (কালা সাহেব)। [আ. সাহিব]। সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী। সাহেবসুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবান বি. সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবানি বি. সম্ভ্রান্ত মহিলা। সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ। সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।

সাহেবি

সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ। সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।

সাহুকারি

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।

সাহুকার

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।

সাহিত্যসেবক

সাহিত্যসেবক, সাহিত্যসেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক।

সাহিত্যসেবা

সাহিত্যসেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান।

সাহিত্যসাধক

সাহিত্যসাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক।