সিটি

সিটি [ siṭi ] বি. জোর শিস মুখ দিয়ে বাঁশির মতো শব্দ করা বা উক্ত শব্দ (সিটি দেওয়া)। [দেশি]।

সিটে

সিটা, (কথ্য) সিটে [ siṭā, (kathya) siṭē ] যথাক্রমে শিটা ও শিটে -র বানানভেদ।

সিটা

সিটা, (কথ্য) সিটে [ siṭā, (kathya) siṭē ] যথাক্রমে শিটা ও শিটে -র বানানভেদ।

সিট

সিট [ siṭa ] বি. আসন, বসার জায়গা (এই সিটে কে বসবে?)। [ইং. seat]।

সিঞ্চিতা

সিঞ্চিতা বিণ. স্ত্রী. সিঞ্চিত । সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন।

সিঞ্চিত

সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন। বিণ. স্ত্রী. সিঞ্চিতা।

সিঞ্চা

সিঞ্চা ক্রি. (কাব্যে) সিঞ্চন করা।

সিঞ্চন

সিঞ্চন [ siñcana ] (বাং. প্রয়োগ) বি. সেচন, জলাদি তরল পদার্থ ছিটিয়ে দেওয়া (‘অমৃতবারি সিঞ্চন কর’: রবীন্দ্র)। [সং. √ সিচ্ + বাং. আ]। সিঞ্চা ক্রি. (কাব্যে) সিঞ্চন করা। সিঞ্চিত বিণ. জল ছিটিয়ে ভেজানো হয়েছে এমন, সিঞ্চন করা হয়েছে এমন। বিণ. স্ত্রী. সিঞ্চিতা।

সিঝানো

সিজানো, সিঝানো, সেঝানো ক্রি. 1 জলে ও তাপে সিদ্ধ করা; 2 শুষ্ক বা শীর্ণ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সিজানো

সিজানো, সিঝানো, সেঝানো ক্রি. 1 জলে ও তাপে সিদ্ধ করা; 2 শুষ্ক বা শীর্ণ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।