সিদ্ধ
সিদ্ধ [ siddha ] বিণ. 1 গরম জলে বা আগুনের তাপে পক্ব (সিদ্ধ ডাল, বেগুন সিদ্ধ); 2 গরম জলের তাপে ফুটানো (সিদ্ধ চাল, কাপড় সিদ্ধ করা); 3 (আল.) উত্তাপের তীব্রতা হেতু ঘর্মাক্ত ও অবসন্ন (গরমে শরীর সিদ্ধ হওয়া); 4 সফল, নিষ্পন্ন, পূর্ণ (প্রয়োজন বা অভিলাষ সিদ্ধ হওয়া); 5 দক্ষ, পারদর্শী, নিপুণ, সুশিক্ষিত (রণকৌশলে সিদ্ধ, সিদ্ধহস্ত); 6 সাধনায় সফল বা উত্তীর্ণ (মন্ত্রসিদ্ধ, সিদ্ধ পুরুষ); 7 অলৌকিক শক্তিযুক্ত (সিদ্ধ কবচ, সিদ্ধ মন্ত্র); 8 প্রমাণিত, প্রতিপাদিত (যুক্তিসিদ্ধ, প্রথাসিদ্ধ, স্বভাবসিদ্ধ)। ☐ বি. 1 দেবযোনিবিশেষ; 2 ত্রিকালজ্ঞ মুনি। [সং. √ সিধ্ + ত]। বিণ. বি. স্ত্রী. সিদ্ধা। সিদ্ধ চাল — চাল দ্র। বি. সিদ্ধতা। সিদ্ধকাম,...