সিদ্ধি
সিদ্ধি [ siddhi ] বি. 1 সাফল্য, জয়লাভ (লক্ষ্যসিদ্ধি, কর্মে সিদ্ধি লাভ); 2 সম্পাদন (কার্যসিদ্ধি হওয়া); 3 অভ্যাস বা চর্চার দ্বারা পারদর্শিতালাভ বা জ্ঞানলাভ (সাধনায় সিদ্ধি); 4 মোক্ষ; যোগবিশেষ; 5 যোগলব্ধ ঐশ্বর্য, সিদ্ধাই; 6 মাদকরূপে ব্যবহৃত বৃক্ষবিশেষের পাতা, ভাং। [সং. √ সিধ্ + তি]। সিদ্ধি খাওয়া ক্রি. বি. ভাং. খাওয়া। সিদ্ধি ঘোঁটা ক্রি. বি. পাত্রের মধ্যে ভাং ঘুঁটে শরবত প্রস্তুত করা। সিদ্ধিখোর বিণ. ভাঙের শরবত খেতে অভ্যস্ত। সিদ্ধিদ বিণ. কর্মাদিতে সাফল্যদায়ক। স্ত্রী. সিদ্ধিদা। সিদ্ধিদাতা (-তৃ) বিণ. সফলতাদায়ক। ☐ বি. (অভীষ্ট পূরণ করেন বলে) গণেশ। সিদ্ধিযোগ বি. (জ্যোতিষ.) তিথি ও বারের শুভপ্রদ মিলনবিশেষ।