সিলমোহর

সিলমোহর বি. নাম বা অন্য কোনো নিদর্শনের ছাপ।

সিরিশ

সিরিশ, সিরিস [ siriśa, sirisa ] বি. পশুর চামড়া, হাড়, শিং প্রভৃতি থেকে তৈরি আঠাবিশেষ। [ফা. সিরীশ]। সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।

সিল

সিল [ sila ] বি. 1 নামের বা অন্য কোনো নিদর্শনের ছাপ বা ছাপ দেবার যন্ত্র (সিলমোহর); 2 মেরু অঞ্চলের সামুদ্রিক মাছবিশেষ। [ইং. seal]। সিলমোহর বি. নাম বা অন্য কোনো নিদর্শনের ছাপ।

সির্কা

সির্কা [ sirkā ] বি. আখের রস, গুড় প্রভৃতি গাঁজিয়ে প্রস্তুত অম্লবিশেষ, vinegar. [ফা.]।

সিরিশ কাগজ

সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।

সিরিস

সিরিশ, সিরিস [ siriśa, sirisa ] বি. পশুর চামড়া, হাড়, শিং প্রভৃতি থেকে তৈরি আঠাবিশেষ। [ফা. সিরীশ]। সিরিশ কাগজ — কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত সিরিশ ও কাচের গুঁড়ো মাখানো কাগজবিশেষ।

সিরজা

সিরজা [ sirajā ] ক্রি. (কাব্যে) সৃজন করা, নির্মাণ করা, তৈরি করা, উদ্ভাবন করা। [সং. √ সৃজ্ + বাং. আ]।

সিয়ানো

সিয়ানো [ siẏānō ] ক্রি. সেলাই করা। ☐ বিণ. বি. উক্ত অর্থে। [সং. সীবন]। সিয়ানি বি. (অপ্র.) সেলাই।

সিমেণ্ট

সিমেণ্ট [ simēṇṭa ] বি. (গৃহতলাদিতে পলেস্তারা লাগাবার কাজে ব্যবহৃত) মাটি ও চুনাপাথর মিশিয়ে প্রস্তুত চূর্ণবিশেষ, বিলাতি মাটি। [ইং. cement]।