সীমন্তোন্নয়ন

সীমন্তোন্নয়ন বি. গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠ মাসে কৃত্য হিন্দুসংস্কারবিশেষ।

সীমিত

সীমিত [ sīmita ] বিণ. সীমাবদ্ধ, অপ্রচুর (সীমিত শক্তি, ক্ষেপণাস্ত্র সীমিতকরণ)। [সীমা দ্র]।

সীমানা

সীমানা [ sīmānā ] বি. জমির বা গ্রামাদির নির্দিষ্ট প্রান্তভাগ; চৌহদ্দি (সীমানাঘটিত বিবাদ)। [সং. সীমন্]।

সীমাবদ্ধ

সীমাবদ্ধ বিণ. সীমাদ্ধারা আবদ্ধ বা নির্দিষ্ট; সসীম; পরিমিত।

সীমন্তিনী

সীমন্তিনী বি. 1 সিঁথিতে এয়োতির চিহ্নস্বরূপ সিন্দূরযুক্তা রমণী, সধবা নারী; 2 নারী (‘কী বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর’: রবীন্দ্র); 3 বধূ।

সীমন্তসীমা

সীমন্তসীমা বি. সিঁথির প্রান্ত (‘সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)।

সীমন্ত

সীমন্ত [ sīmanta ] বি. 1 সিঁথি, কেশবীথি; 2 মাথা, মস্তক। [সং. সীমন্ + অন্ত (নি.)]। সীমন্তক বি. সিঁদুর। সীমন্তসীমা বি. সিঁথির প্রান্ত (‘সীমন্তসীমায় মঙ্গল সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)। সীমন্তিত বিণ. সীমন্তযুক্ত, সিঁথি-কাটা। সীমন্তিনী বি. 1 সিঁথিতে এয়োতির চিহ্নস্বরূপ সিন্দূরযুক্তা রমণী, সধবা নারী; 2 নারী (‘কী বলিতে চাহ মোরে প্রণয়বিধুরা সীমন্তিনী মোর’: রবীন্দ্র); 3 বধূ। সীমন্তোন্নয়ন বি. গর্ভিণীর চতুর্থ বা ষষ্ঠ মাসে কৃত্য হিন্দুসংস্কারবিশেষ।