সুকৌশলে

সুকৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা।

সুকোমল

সুকোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ।

সুকেশিনী

সুকেশা, (বাং.) সুকেশিনী স্ত্রী. সুকেশ । সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত।

সুকেশা

সুকেশা, (বাং.) সুকেশিনী স্ত্রী. সুকেশ । সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত।

সুকেশ

সুকেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. সুকেশা, (বাং.) সুকেশিনী।

সুকীর্তি

সুকীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। ☐ বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ।

সুকল্পিত

সুকল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত।

সুকৃতী

সুকৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ।