সুজাত

সুজাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়। স্ত্রী. সুজাতা।

সুচির

সুচির বিণ. অতি দীর্ঘস্হায়ী (‘সুচির শর্বরী’ : রবীন্দ্র)। ☐ বি. সুদীর্ঘ কাল।

সুচিন্তিত

সুচিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)।

সুচিত্রিত

সুচিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত।

সুচিক্কণ

সুচিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে।

সুজলা

সুজলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী।

সুজন

সুজন বি. সত্ লোক; সজ্জন।

সুছাঁদ

সুছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। ☐ বি. সুন্দর ছাঁদ বা গঠন।

সুচেতা

সুচেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক।

সুচারু

সুচারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)।