সুতপা

সুতপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। ☐ বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য।

সুতনু

সুতনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম।

সুডৌল

সুডোল, সুডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন।

সুদক্ষিণ

সুদক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার (‘মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার’: সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. সুদক্ষিণা।

সুডোল

সুডোল, সুডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন।

সুঠাম

সুঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)।

সুজাতা

সুজাতা স্ত্রী. সুজাত । সুজাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়।