সুদীর্ঘ

সুদীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)।

সুদর্শন

সুদর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। ☐ বি. বিষ্ণুর চক্র।

সুদন্ত

সুদন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। ☐ বি. সুন্দর দাঁত।

সুদতী

সুদতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী।

সুদক্ষিণা

সুদক্ষিণা স্ত্রী. সুদক্ষিণ । সুদক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার (‘মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার’: সু. দ.); 2 অতি নিপুণ।

সুতীক্ষ্ণ

সুতীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)।

সুতার

সুতার বিণ. সুস্বাদু। ☐ বি. উত্তম স্বাদ।

সুতপ্ত

সুতপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল।