সুদৃঢ়

সুদৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)।

সুদূরপ্রসারী

সুদূরপ্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)।

সুনয়ন

সুনয়ন বিণ. পুং. সুন্দর চক্ষুযুক্ত। সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা।

সুনয়নী

সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. সুনয়ন।

সুনয়না

সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. সুনয়ন।

সুনজর

সুনজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)।

সুধীর

সুধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র।

সুদূরপরাহত

সুদূরপরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়।

সুদূরবর্তী

সুদূর, সুদূরবর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)।

সুদূর

সুদূর, সুদূরবর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)।